গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব (জি.বি.ডি.সি)
ক) সংগঠনের কার্যালয়: সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন, গৌরনদী, বরিশাল।
খ) কার্যক্রম এলাকা: বরিশাল জেলা ব্যাপি এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। ভবিষ্যতে নিবন্ধন করন কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষে বাংলাদেশ ব্যাপি এই সংগঠনের কল্যানমূখি কার্যক্রম সম্প্রসারন করা যেতে পারে।
১. এই সংগঠন এর সদস্যদের যে কোন দান, অনুদান ও উপহার এনে তহবিল সংযোজন করা হবে।
২. যে কোন দেশী-বিদেশি সংস্থা, এনজিও, প্রাইভেট ও পাবলিক সংগঠন, যে কোন কোম্পানি, ফার্মা, সরকারি দান, অনুদান, নগদ অর্থ কিংবা সম্পদে এই সংগঠনের তহবিলে সাদরে গৃহীত হবে।
এই সংগঠন বাংলাদেশের যে কোন স্থাবর অস্থাবর সম্পত্তি ধারন-অধিগ্রহন, ক্রয়, ভাড়ায় ক্রয় দেয়া ব্যবহার উপযোগী করা উন্নয়ন কর। বিক্রয় বা অন্য যে কোন আইনানুগভাবে সম্পত্তি ও স্বত্ব ত্যাগের ব্যবস্থা করা।